নেশাগ্রস্ত প্রাইভেট কার চালককে দুই মাসের কারাদণ্ড...
যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে তরিকুল ইসলাম (৩০) নামের এক প্রাইভেট কার চালককে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুু এ দণ্ড দেন।