যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতির ঘট...
যশোর শহরতলীর হাইকোর্ট মোড়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিভিন্ন সময় আটক ৫ জনের অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ পুনঃ চার্জশিট জমা দিয়েছেন পিবিআই’র তদন্তকারী কর্মকর্তার এসআই শরীফ এনামুল হক।