যশোরে ভেজাল মধু তৈরির দায়ে ব্যবসায়ী মাহাবুবকে ৬ মা...
এবার যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে র্যাব। বুধবার (দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।