গণভোটের রায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ: যশোরে বিরোধ...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাত দফা কোনো রাজনৈতিক নেতা বা দলের দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সময় থাকতে শুভবুদ্ধির উদয় করুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।