মাগুরা ও যশোর যুবদলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটির...
অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে মাগুরা জেলা যুবদলের সভাপতি এম. ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।