যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬, ১৯:১৭
স্বপ্নভূমি ডেস্ক :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের আগামী তিন (০৩) মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান যৌথভাবে এই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন (তারিখ: ২৫-০৭-২০১৬)।
ঘোষিত কমিটিতে তানভীর ফয়সাল-কে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন ১৫ জন। তারা হলেন— সুশান্ত দাশ, মো: মেহেদী হাসান, গোবিন্দ মল্লিক, আশিক খন্দকার, আসিফ আহমেদ জিসান, আশিকুর রহমান, মনিরুল ইসলাম হৃদয়, মো: বেলাল হোসেন, মো: বিপুল শেখ, রায়হান রহমান রাব্বি, তমারুল ইসলাম, মো: রাজীব রাজু, ফয়সাল আহমেদ রকি, এস এম নাঈম হোসেন এবং রাকিব হাসান।
এছাড়া ৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— মো: মাসুম পারভেজ, মাহফুজুর রহমান সৌরভ এবং রেদওয়ান আহমেদ।
কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই ৩ মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :