• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাজেকে গোলযোগ ও গোলাগুলি: সেনা ও পুলিশের পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার আটকে পড়া পর্যটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র সাজেকে সড়ক অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, সকাল থেকেই সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা, যার ফলে সাজেকের সঙ্গে দেশের সড়কযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তার স্বার্থে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯ ৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী যানবাহনের বহরটি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা দেয়।

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বর্তমানে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।