• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ কোটি ৭৬ লাখ টাকার মাদক ও চোরাচালান জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬, ১৪:০৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি ৭৬ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। আজ শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ একজন আসামি আটক হয়।

অভিযানে ভারতীয় ১ দশমিক ৫০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ মিলিলিটার), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসারেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, তিনটি কম্বল, এক কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।