চৌগাছায় ৩৭ বস্তা সরকারি সার জব্দ, নছিমনচালককে জরিম...
যশোরের চৌগাছায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৩৭ বস্তা সরকারি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার বহনকারী নছিমনচালক টিটোন হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সারের মালিক ডিলার খাইরুল হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে