যশোরে বন্ধ ঘরে জখম যুবক উদ্ধার, রুমমেট পলাতক...
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবককে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আশপাশের লোকজন ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আকাশ মাগুরা সদর উপজেলার আরিফের ছেলে এবং বর্তমানে একটি মোবাইলের দোকানে কর্মরত।