যশোরে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে শ্রমিকদ...
যশোরে পৌরসভা ও ট্রাফিক পুলিশের অভিযানে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন (৯৩৯)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শহরের বিপুলসংখ্যক রিকশা ও ইজিবাইক চালক অংশ নেন।