মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কঠোর সিদ্ধান্ত...
যশোর শহরকে যানজটমুক্ত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। পৌরসভা, ট্রাফিক বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে নিয়ে আগামী সাত দিনের মধ্যে যানজট নিরসনে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করবে। এছাড়া পৌরসভার অনুমোদন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া শহরে কোনো ভ্যান বা রিকশা চলাচল করতে দেওয়া হবে না। আগামী মাসের ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হবে।