হাইতিকে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল...
মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল ব্রাজিলকে। তবে আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে দাপুটে জয়ে যেন সমালোচকদের মুখ বন্ধ করে দিল সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার নৈপুণ্যে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানটি নিজেদের দখলে নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।