বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছ...
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের ডালাসে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।