বাঘারপাড়ায় জামায়াতের প্রচার মিছিল অনুষ্ঠিত
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৮
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ) বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে মিছিলটি বাঘারপাড়া মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
প্রচার মিছিলে চোখেপড়ার মতো লোক উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :