• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চাকুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ১৩:৫০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরে বার্মিজ চাকুসহ দুই যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো, শহরের পুলিশলাইন লিচুবাগান এলাকার ইনতাজুলের ছেলে হৃদয় ও পালবাড়ি এলাকার মির্জা মানিমুল হুদার ছেলে জোসেফ মির্জা। শনিবার রাতে সদরের বাহাদুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

মামলার অভিযোগে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর গ্রামের নাছরিনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় চাকু দেখিয়ে জনগনকে ভয় দেখানোর অভিযোগে হৃদয় ও জোসেফকে আটক ও তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আনিসুর রহমান খান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। গতকাল রোববার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।