• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দলিল জালিয়াতির দায়ে ৭ দিনের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬, ১৩:২৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে| সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দণ্ড প্রদান করেন|

দণ্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে|  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সায়রাত সহকারী ইব্রাহিম হোসেন মুন্না জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে| এসময় জিজ্ঞাসাবাদে আল আমিন নামে এক যুবক দলিল জালিয়াতির কথা ¯^ীকার করেন| ¯^ীকারোক্তির ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন| পরে দণ্ডপ্রাপ্ত যুবককে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়|  

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দলিল জালিয়াতি করে নামজারি করা দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে|’