• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চারজন তারকা শিল্পীর সমন্বয়ে ‘পৃথিবীটা হোক সবার’ শিরোনামে মিউজিক্যাল ফিল্মের শুটিং


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬, ১৪:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে দেশ সেরা জনপ্রিয় চারজন তারকা শিল্পীর সমন্বয়ে ‘পৃথিবীটা হোক সবার’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন হয়ে গেল। 

শুক্রবার সারাদিন যশোর শহরের জেলা প্রশাসক ভবন, রেলগেট মডেল মসজিদ, চাঁচড়া শিব মন্দির এবং শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন মেডিকেল কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে এই গানের শুটিং করা হয়। 

দেশ সেরা চার শিল্পী গানটিতে কণ্ঠ এবং লিপসিং করেছেন। এরা হলেন জনপ্রিয় সংগীত শিল্পী আমিরুল মোমেনিন মানিক, রোকনুজ্জামান, ইমতিয়াজ আহম্মেদ ও জুলকার নাইন। 

মিউজিক্যাল ফিল্মটির রচয়িতা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। সুর করেছেন এবং পরিচালনা করছেন বিশিষ্ট সংগীতজ্ঞ ও নির্মাতা লিটন হাফিজ চৌধুরী। ভিডিও ধারণ করেছেন আল আমিন, প্লাবন দাস জিকু ও নাইম হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন তরিকুল ইসলাম তারেক ও মাহাতাব হাওলাদার। 

লিটন হাফিজ চৌধুরী বলেন, একটি চমৎকার গানের শুটিং শেষ করলাম আমরা। বর্তমান যুদ্ধ বিধ্বস্ত অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা পৌছে দিতে গানটি বিশেষ ভূমিকা রাখবে। দেশ সেরা শিল্পীদের কণ্ঠে গানটি নির্মাণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে গানটি রিলিজ করা হবে। গানটি থেকে দর্শকরা ইতিবাচক ম্যাসেজ পাবেন বলে আমরা আশা করছি।