• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ১৩:৩১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে| মঙ্গলবার (২৬ মে)  সকালে  চৌগাছা উপজেলা পরিষদ  হল রুমে ঈদ উপহার বিতরণ করা হয়|

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা গোলাম মোর্শেদ| প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের  মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ| প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়| সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ঈদের মূল শিক্ষা| সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে|

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  চৌগাছা থানার  ওসি মামুনুর রশিদ,  চৌগাছা  উপজেলা জামায়াতের  সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন,   উপজেলা জামায়াতের  সহকারী  সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল  আহমেদ বিশ্বাস, উপজেলাজামায়াতের সহকারি  সেক্রেটারি  মাস্টার  রহিদুল ইসলাম খান , পৌর জামাতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ|

এ সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা জামাতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, উপজেলা জামাতের  কর্ম পরিষদ  সদস্য মাওলানা শামসুর রহমান, প্রেসক্লাব চৌগাছার  সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াতের আমীর-সেক্রেটারিবৃন্দ|

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৪০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে এক হাজার  টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে| যাতে তারা ঈদ আনন্দ   স্বাচ্ছন্দ  উদযাপন করতে পারেন|