• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের মনিরামপুরে সামাজিক সংগঠন ‘ইনসাফ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

​মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শেখ আসাদুর রহমান।

​ক্যাম্পে দিনব্যাপী এলাকার দরিদ্র ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।

 সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন
​মেডিসিন বিভাগের ডাঃ সামিউল ইসলাম এবং ডাঃ সাব্বির হোসেন।​গাইনি বিভাগের ডাঃ তামান্না তাসনিম ও ডাঃ রুকাইয়া আফরোজ এমিলা,
শিশু বিভাগের ডাঃ জি এম রকিব। 

​সামাজিক দায়বদ্ধতা থেকে ইনসাফ সমাজকল্যাণ সংস্থার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে মনিরামপুর যশোর মেডিকেল কলেজ মোড়ের ‘ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব’।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।