• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, বীর মুক্তিযোদ্ধাসহ আহত ৪


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে গিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি শংকরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে গভীর খাদে উল্টে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন চারজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।