• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা: নিহত ১, আশঙ্কাজনক ২


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে একটি মিনি পিকআপের সজোরে ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন এবং আহত অনিক (২৩) ও জিয়া (৫৫) কুমিল্লার দাউদকান্দি থানার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনি পিকআপটি কুমিল্লা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ভোর চারটার দিকে হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আহত অনিক ও জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।