• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৬
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরে বিক্ষোভ  সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদ। এছাড়া জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হীন ও কাপুরুষোচিত হামলা চালিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তা না হলে রাজপথে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।