• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি তারেক রহমানের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:  
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ফরিদপুর সাংগঠনিক বিভাগের ১৫টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে এই জনসভার আয়োজন করা হয়।

রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, "জনগণ তাদের ‘গুপ্ত’ নামে ডাকে। পরিস্থিতির সাথে তারা রূপ পরিবর্তন করে। এদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। যারা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিক কাজ করছে, তারা কীভাবে ‘সৎ লোকের শাসন’ দেবে?" তিনি ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে মা-বোনদের সম্মানহানির বিষয়েও তাদের সতর্ক থাকতে বলেন।

বক্তব্যে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন:
  • বিভাগ ও সিটি কর্পোরেশন: বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দাবি অনুযায়ী ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ এবং ফরিদপুর শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে।
  • পদ্মা ব্যারাজ ও কৃষি: এ অঞ্চলের সার্বিক উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করা হবে। পাটশিল্পকে আধুনিকায়ন করে সোনালী আঁশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা করা হবে।
  • কৃষক ও ফ্যামিলি কার্ড: কৃষকদের সার ও বীজ নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ এবং খেটে খাওয়া নারীদের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
  • বেকারত্ব দূরীকরণ: প্রতিটি জেলার বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষায়িত কলকারখানা স্থাপন করা হবে যাতে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত হয়।
  • স্বাস্থ্যসেবা: হাসপাতাল সংস্কারের পাশাপাশি মা ও শিশুদের জন্য ঘরে বসে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ কেয়ার’ ব্যবস্থা গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, "বিএনপির ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকলেই কেবল উন্নয়ন সম্ভব।" ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে মঞ্চে উঠে তিনি ১৫ জন প্রার্থীর সাথে পরিচয় করিয়ে দেন। সভায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে বিকেলের দিকে তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।