যশোরে মাদক ও মোটরসাইকেলসহ এক যুবক ডিবি পুলিশের হাত...
যশোরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ হৃদয় হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে যশোর কোতোয়ালি থানাধীন রামনগর ইউনিয়নের বাহিরমল্লিক গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন যশোর কোতোয়ালি মডেল থানার বারান্দিপাড়া (মোল্লাপাড়া) এলাকার মৃত আছাদুল ইসলামের ছেলে।