যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী...
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৫২৯.৬৪ গ্রাম স্বর্ণের বারসহ মোঃ ফারুক (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।