বাহারুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল, গুলি ও ওয়ান শু...
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।