সিসিটিভির আওতায় যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার সকল ক...
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫৭০টি কলেজ থেকে ২৪০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। প্রথমবারের মতো সব কটি পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা। আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) এই পরীক্ষা শুরু হবে।