যশোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেল...
"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা পুলিশের আয়োজনে "১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬"-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে অপরাধমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।