ক্ষুধার তাড়নায় ভাত ভেবে মিষ্টির প্যাকেট কেড়ে নেওয়া...
ক্ষুধার যন্ত্রণায় যখন পেটে কিছু দেওয়ার মতো কোনো টাকা ছিল না, তখন চোখে পড়ে একটি খাবারের প্যাকেট। ভাতের প্যাকেট ভেবে সেটি এক ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। কিন্তু প্যাকেট খুলে দেখেন, ভাত নয়—ভেতরে মিষ্টি। ক্ষুধার তাড়নায় সেই মিষ্টিই খেয়ে ফেলেন কয়েকটি। পরে স্থানীয়দের মারধরের শিকার হয়ে পুলিশের হাতে সোপর্দ হন তিনি।