যশোরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু...
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। আজ বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।