যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু...
যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মারা যান। আর স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।