বাঘারপাড়ায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু...
যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের একই খাট থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। ছয় বছরের শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। আর মা জুবায়দা খাতুনের (৩২) গলায় ওড়না প্যাঁচানো থাকলেও ওড়নার দুই প্রান্ত ছিল তাঁর নিজের দুই হাতে। ফলে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ডতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।