বেনাপোলকে আধুনিক ও বাসযোগ্য করতে ৫ হাজার কোটি টাকা...
দেশের প্রধান স্থলবন্দর সংলগ্ন বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, টেকসই এবং দুর্যোগ-সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে ৫ হাজার ২০১ কোটি টাকার বিশাল উন্নয়ন পরিকল্পনা। ২০২৪ থেকে ২০৩০ সাল মেয়াদী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বেনাপোল পৌরসভা।