মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে মতবিনিময়...
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ জেলার সরকারি ও বেসরকারি কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।