বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু...
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সরোয়ার হুসাইন।