সম্পত্তি নিয়ে বিরোধে ভাই-চাচাতো ভাইদের হুমকির অভিয...
যশোরের চৌগাছায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু নামে এক ভুক্তভোগী। একই সঙ্গে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবার ওপর নির্যাতন এবং তাকে প্রভাবিত করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তিনি।