চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান: জায়গা না পেয়ে ফি...
যশোরের চৌগাছা কাঁচাবাজারে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ১৮টি দোকান গড়ে তোলার অভিযোগ উঠেছে। এর ফলে তৈরি হওয়া তীব্র জায়গা ও পার্কিং সংকটে কাদা-মাটির মধ্যে কৃষিপণ্য কেনাবেচায় চরম অচলাবস্থা দেখা দিয়েছে। বাজারে স্থান না পেয়ে অনেক ব্যাপারী পার্শ্ববর্তী সাতমাইলসহ অন্য হাটে চলে যাচ্ছেন, আর শত শত মণ কাঁচা সবজি বিক্রি করতে না পেরে লোকসানের মুখে খালি হাতে বাড়ি ফিরছেন স্থানীয় কৃষকেরা।