যশোর মূক ও বধির সংঘের নির্বাচন স্থগিতে অভিযোগকারীর...
যশোর মূক ও বধির সংঘের নির্বাচন স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে করা অভিযোগের তদন্ত পরিচালনা করেছে জেলা সমাজসেবা কার্যালয়। তবে তদন্তের নির্ধারিত নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য-প্রমাণ ও বক্তব্যসহ উপস্থিত থাকার নির্দেশ থাকলেও অভিযোগকারী সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান আজাদ (বধির) উপস্থিত হননি।