যশোরে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জ...
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে।