কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু সভাপ...
যশোরের কেশবপুরে তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’। শুক্রবার বিকেলে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে নজরুল ইসলাম সভাপতি, হারুন অর-রশীদ ও আলমগীর হোসেন আলম সহসভাপতি, রায়হান রনি সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।