কেশবপুরে হরিহর নদে গোসলে নামা নিখোঁজ ব্যক্তির মরদ...
যশোরের কেশবপুরে হরিহর নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর আমজাদ হোসেন মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় তিনি নদের আলতাপোল ব্রীজ নামক এলাকায় গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হন।