• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:

সারা দেশের সাথে এক যোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।বোর্ডে এবার মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ১২৭ জন এবং মেয়ে ৬ হাজার ৩৫১ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার খুলনা জেলায় ৬৯ দশমিক ৫৪ শতাংশ। এরপর চুয়াডাঙ্গায় ৬৮ দশমিক ৭০, বাগেরহাটে ৬৬ দশমিক ৩৭ এবং সাতক্ষীরায় ৬৬ দশমিক ২৯ শতাংশ।

যশোর জেলায় মোট ২২ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ৯০৯ জন। এর মধ্যে পাস করেছে ১৫ হাজার ১১৮ জন। জেলায় পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ।

এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, গতানুগতিক ফলাফলের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।