বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয়ের স্মৃতি মুছে ফে...
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয়ের স্মৃতি মুছে ফেলা যাবে না বা ইতিহাস বদলে ফেলা যায় না বলে মন্তব্য করেছে পাকিস্তান। ভারতের তৈরি ‘অপারেশন সিন্দুর’ নামক একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তাদের সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় সিনেমাটিক উপায়ে ইতিহাসকে নতুন রূপ দেয়ার চেষ্টা করছে।