যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক ...
যশোরে ৭৭ লাখ ৫৪ হাজার ৬শ' টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।