বিল কাকুড়িয়ার পানি নিষ্কাশনের দাবিতে এমপি ও ইউএনও...
যশোরের মনিরামপুর উপজেলার বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা দূর ও দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবিতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী কৃষকরা।