অভয়নগরের ওসি ও এসআই’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ...
ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি মালিকের জিম্মায় না দিয়ে অভিযুক্তদের সঙ্গে আপস-মীমাংসার জন্য চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) বিনয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আল মামুন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন।