মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে হত্...
যশোরের মণিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।