কলম বিরতির আহবানে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সাম...
ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলম বিরতির আহবানে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে যশোর- খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।