যশোরে উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন...
যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত চুড়ামনকাটি বাজারের ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীরা ২ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।